তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে একটি নৈশক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার নৈশক্লাবটিতে সংস্কার কাজ চলার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুলের কার্যালয় এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে। আন্তার্জাতিক বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদনে জানিয়েছে,এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে এরইমধ্যে তদন্তে নেমেছে ইস্তাম্বুল কর্তৃপক্ষ।
