টেস্টে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। নিজেদের মাটিতে, সিলেট স্টেডিয়ামের ম্যাচে ১৫০ রানের ঐতিহাসিক জয় তুলে নেয় টিম টাইগার্স।
এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নিজেদের অবস্থান শক্ত করলো বাংলাদেশ। জয়ের পেছলে সবচেয়ে বড় ভূমিকা রাখে স্পিনার তাইজুল ইসলাম। দুই ইনিংস মিলিয়ে বাহাতি এই বলার তুলে দেন ১০ উইকেট। তাইজুলের ঘূর্ণিতেই ম্যাচের শেষদিনের প্রথম সেশনেই কিউইদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৮১ রানে। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা।
