স্বাধীনতার ৫২বছর পরেও মুক্তিযোদ্ধার তালিকায় ঠাঁই হয়নি যশোরের মুজিব বাহিনীর সদস্য গেরিলাযোদ্ধা আবুল কাশেমের !
০২ ডিসেম্বর ২০২৩
Admin
স্বাধীনতার ৫২বছর পরও মুক্তিযোদ্ধার তালিকায় ঠাঁই হয়নি যশোরের মুজিব বাহিনীর সদস্য গেরিলাযোদ্ধা আবুল কাশেমের।মুক্তিযোদ্ধা যাছাই পুণঃ যাছাইয়ের পর যোগ্য হয়েও অদৃশ্য কারনে গেজেটভুক্ত হয়নি তার নামটি।সবশেষ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে কয়েক দফা ধন্না দিয়েও,কোন সারাহা মেলেনী।বর্তমানে নানা রোগে শোকে মানবেতর জীবন কাটছে রণাঙ্গনের এই গেরিলা যোদ্ধার।যশোর সদরের ভেকুটিয়া গ্রামেরআবুলকাশেম।ছিলেন ১৯৭১ সালের তৎকালীন ছাত্রলীগের সদস্য । দেশ মাত্রিকারটানে, মাত্র ১৬ বছরবয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহŸানে সাড়া দিয়ে ৮ই মার্চ নামেন অবরোধ যুদ্ধে,বন্ধকরে দেন ক্যান্টন মেন্টের সকল খাবার সরবরাহ,বাঙ্গালি চাকুরিজীবীদের প্রবেশওবন্ধকরে দেন সেদিনের অবরোধ যুদ্ধে। এতে ক্ষিপ্ত হয়েকাশেমেরবাড়িপুড়িয়ে দেয়া হয় এবং কাশেমেরচাচামুনসুরআলী কে গুলি করেহত্যাকরেপাক সেনারা।
মুক্তিযুদ্ধের প্রাক্কালেচড়ামূল্য দিয়েযুদ্ধের সূচনাহয়কাশেমের । পরবর্তীতে তৎকালীন বৃহত্তর যশোর জেলার মুজিব বাহিনীর প্রধানআলী হোসেনমনির নেতৃত্বে, ২৮ দিনের গেরিলা প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়েন। দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরও, স্বাধীনতার প্রকৃত স্বাদ পাননি এই যোদ্ধা। এখন তাকে তাচ্ছিল্লের চোখে দেখছেন খোদ মুজিব বাহিনীর প্রধানমনি। এ নিয়ে কয়েক দফা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে দেখাকরেও কোনফলপাননিহতভাগ্য কাশেম এখন এক বুক অভিমানে মুক্তিযোদ্ধার তালিকাভুক্তির আশা ছেড়ে দিয়ে,দুঃখ কষ্টকে সাথে নিয়েই কাটছে আবুল কাশেমের প্রতিটিদিন।মহান মুক্তিযুদ্ধের সম্মুখ যোদ্ধা আবুল কাশেমদের যথাযথ মূল্যয়নই হোক স্বাধীন বাংলার মূল সৌন্দর্য!
NRBC is an open news and tele video entertainment platform for
non-residential Bengali network across the globe with no-business
vision just to deliver news to the Bengali community.