বাংলাদেশে সাংস্কৃতিক আন্দোলনের প্রসার এবং যুক্তরাজ্যে বসবাসরত উদীচী সাংস্কৃতিক কর্মিদের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাজ্যের লন্ডনের ইলফোর্ড লাইব্রেরীতে এ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি-সিপিবির নির্বাহী সদস্য ও সাংস্কৃতিক বিভাগের প্রধান অধ্যাপক এম এম আকাশ। এসময় উপস্হিত ছিলেন,উদীচী যুক্তরাজ্যের সভাপতি গোলাম মোস্তফা,সহ-সভাপতি গোলাম কবির,তেল,গ্যাস আন্দোলন জাতীয় রক্ষা কমিটির সাধারন সম্পাদক ডঃ মাসরুর,শিল্পী সরয়ার ই আলম , ফজলুল বারী বাবু, তানজীন বারী সোমা, ডঃ আনোয়ারুল,সেলিনা হায়দার,তৌফিকুর রহমান তরফদার,আব্দুর রাজ্জাক,ডঃ ফরিদ.ডঃ রাশেদ,ডঃ দেবব্রত,আরমান আলী,মাকসুরা আখতার,কামরান,সুদীপ্ত,কান্তা সহ অনেকে।
সভায় সিপিবি, উদীচী, ওয়ার্কাস পার্টি,বাসদসহ বিভিন্ন প্রগতিশীল সদস্যরা অংশ নেন। বাংলাদেশের সাংস্কিৃতিক আন্দোলনে প্রবাস থেকে সহযোগিতা করার আহব্বান জানান অধ্যাপক আকাশ।
