অভিবাসন

ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল কানাডা

post-img

বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রে অ্যাপয়েন্টমেণ্টের ব্যাপক চাহিদার কারণে পাসপোর্ট জমা দেয়ার চিঠির মেয়াদ সাময়িকভাবে আরও ৩০ দিন বাড়িয়েছে।


ভিএফএস গ্লোবালের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান। তিনি জানান, আবেদনকারীদের ক্ষেত্রে এর অর্থ হলো- তাদের আইআরসিসি বিআইএল বা পাসপোর্ট অনুরোধপত্রটি চিঠিতে উল্লিখিত মেয়াদ শেষ হওয়ার তারিখের পরে আরও ৩০ দিনের জন্য বৈধ থাকবে। এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব আবেদনকারী এই বর্ধিত মেয়াদের পরেও অ্যাপয়েন্টমেণ্টের সময়সূচি নির্ধারণ করতে বা তাদের পাসপোর্ট জমা দিতে পারবে না, তাদের নতুন বিআইএল বা পাসপোর্ট জমা দেয়ার চিঠির অনুরোধ করার জন্য আইআরসিসির সঙ্গে যোগাযোগ করতে হবে।

যে কোনো নতুন ইস্যু কেবলমাত্র ৩০ দিনের জন্য বৈধ হবে। আরো বলা হয়, শেষ মুহূর্তের ভিড় এড়ানোর জন্য তাদের কানাডা ভিসা বা পারমিটের জন্য আগাম আবেদন করার আহ্বান জানানো হয়েছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.