চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৬ মাসে এক হাজার ৭৯ কোটি ৮৬ লাখ ডলারের প্রবাসী আয় দেশে এসেছে।
গত ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ৪৯ কোটি ৩৪ লাখ ডলার। সে হিসাবে গত অর্থবছরের প্রথম ৬ মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে ৩০ কোটি ৫২ লাখ ডলার বেশি এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় আসে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। পরের মাস আগস্টে এসেছিল প্রায় ১৬০ কোটি ডলার, সেপ্টেম্বরে আসে ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ লাখ ডলার।
অক্টোবরে আসে ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার, নভেম্বরে ১৯৩ কোটি ডলার এবং সবশেষ ডিসেম্বর মাসে আসে ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার।
