post
এনআরবি বিশ্ব

প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে আমিরাত রাষ্ট্রদূতের কাছে আহবান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের আরো বেশি কর্মসংস্থানের সৃষ্টির পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধান সেদেশের রাষ্ট্রদূতের কাছে আহবান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বুধবার সকালে আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি নবনিযুক্ত প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাতকালে এ আহবান জানান মন্ত্রী। এর আগে নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেন মন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।

post
এনআরবি বিশ্ব

আবুধাবিতে বাংলাদেশি কার সেন্টার চালু

আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন কর্মসংস্হান সৃষ্টি ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে আবুধাবির ইলেক্ট্রাতে যাত্রা শুরু করেছে হ্যালো হোয়াইট কার ক্লিনিং এলএলসি।প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ রবিউল হোসেন তাঁর স্ত্রী মিসেস পারভীন আকতারকে সাথে নিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। এ সময়ে তাঁর ছেলে আবদুল হান্নান ও মেয়ে সাদিয়া সুলতানা, ডা: নুরুল ইসলাম, ব্যবসায়ী আবু জাফর, মোহাম্মদ আমির হোসেন, রুবেল কবির হাট, মোহাম্মদ অলি, নুর খান, সাংবাদিক এম আবদুল মান্নান সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরব আমিরাতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শ্রমিক ভিসা চালুর জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। এসময় তাঁরা প্রবাসীদের গাড়ী সার্ভিস করার জন্য এ প্রতিষ্ঠানের মোবাইল টিমের সাথে যোগাযোগ করারও আহবান জানান। দেশটিতে রবিউল হোসেনের কন্ট্রাক্টিং কোম্পানিসহ বেশ কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে। সেখানে দেশীয়ও শ্রমিকের চাহিদা রয়েছে বলে জানান এই বাংলাদেশী।

post
এনআরবি বিশ্ব

রিয়াদে বিজ্ঞান ও সাংস্কৃতিক প্রদর্শনী

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে 'বিজ্ঞান ও সাংস্কৃতিক প্রদর্শনী-২০২৪’  অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এসময় রাষ্ট্রদূত ছাত্র-ছাত্রীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন এবং বাংলাদেশ ও আরবি ভাষাভাষী বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন। আড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানে দুতাবাসের কর্মকর্তা, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য,স্কুলের শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক এবং দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

post
এনআরবি বিশ্ব

কাতারে বাংলাদেশি সংগঠনের আত্মপ্রকাশ

কাতারের দোহায় নবগঠিত ‘কালকিনি উপজেলা প্রবাসী মানব কল্যাণ সংগঠন’  এর কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। দোহার ঘরোয়া রেস্টুরেন্ট হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: রাসেল হাওলাদার। এসময় মো: কামাল সরদারকে সভাপতি, মো: আল আমিনকে সিনিয়র সহ-সভাপতি, মো: মিকরাইল আকনকে সাধারণ সম্পাদক ও রাকিব হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সভা যৌথ পরিচালনা করেন মো: ফরহাদ ভূঁইয়া ও মাইনুল ইসলাম রুবেল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো: নুরুল হক বেপারি। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বাবু অমল বাড়ৈ, ব্যবসায়ী ও সমাজসেবক মাহমুদুল হাসান, আল আমিন মোল্লা, মো: এমারত কাজি, সেলিম বেপারি, সোহেল খান, মো: মোরসালিন সরদার, জাহাঙ্গীর বেপারি, রুহুল আমীন ও আসাদুজ্জামান সিকদার। এসময় প্রবাসের মাটিতে মাদারীপুর কালকিনি বাসীর মর্যাদা রক্ষায় সংগঠনটি কাজ করবে বলে বক্তারা জানান।

post
এনআরবি বিশ্ব

কাতারে পিঠাঘর রেস্টুরেন্ট উদ্বোধন

কাতারের প্রবাসী অধ্যুষিত মদিনা খলিফা নর্থে উদ্বোধন করা হয়েছে পিঠাঘর রেস্টুরেন্ট। প্রতিষ্ঠানটি চালু করেছেন বাংলাদেশেরে চট্টগ্রামের দুই প্রবাসী বন্ধু মোঃ জামাল উদ্দিন ও মোঃ মহিউদ্দিন।শুক্রবার রেস্তোরাটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানের কাতারি স্পনসর মোঃ আব্দুল আজিজ। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা মোঃ আব্দুর রাজ্জাক সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। প্রতিষ্ঠানের উদ্যোক্তারা জানান, পিঠাঘর রেস্টুরেন্টে স্বদেশী রকমারি খাবারের পাশাপাশি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন রয়েছে। শেষে প্রতিষ্ঠানটির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

post
এনআরবি বিশ্ব

আমিরাতে আইয়ুবপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ

আমিরাতে বসবাসরত নরসিংদীর আইয়ুবপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংস্থা গঠনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আবুধাবির মোছাফ্ফার ৩৩ নম্বর নিউ ফ্লাওয়ার কোম্পানির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ হিজবুল্লাহ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোহাম্মদ তকীর। সভায় বক্তব্য রাখেন মাহবুব রহমান বাবু, সাইফুল ইসলাম, আবুল কালাম, মামুন ভুইয়া, রাইস মিয়া, সোহেল রানা, মোহাম্মদ ইয়াকুব, রাজু মিয়া, হেদায়েত উল্লাহ সহ অনেকে। এসময় দেশটিতে অবস্থানরত শিবপুর উপজেলার আইয়ুবপুর প্রবাসীদের সুখ দুঃখের অংশীদার হওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন বক্তারা। এছাড়াও আগামী ২মাসের মধ্যে সংগঠনটির নতুন কমিটি গঠন করারও সিদ্ধান্ত হয়।

post
এনআরবি বিশ্ব

স্বরাষ্ট্রমন্ত্রীকে সৌদি আওয়ামী পরিবারের শুভেচ্ছা

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মক্কা ও জেদ্দা আওয়ামী পরিবারের নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে।এ সময়  উপস্থিত ছিলেন, সৌদি আরব নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী, কাউন্সিলর হজ্জ জহিরুল ইসলাম, কামরুল হাসান জুয়েল, শেখ রনি,ওয়াজীউল্লা মিয়া, মোশারফ হোসেন খান ,হুমায়ুন কবির, দেলোয়ার সরকার, কাসেদুর রহমান , লিটন শেখ, মোজাম্মেল হোসেন , খাসিফ সোহেল, জসিম উদ্দিন ভূঁইয়া ,আতাউর রহমান ভূঁইয়া ও হাফেজ উদ্দিন মিজানুর রহমানসহ অসংখ্য নেতাকর্মী।

post
এনআরবি বিশ্ব

লেবাননে খাজাবাবা ফরিদপুরীর উরস

হযরত মাওলানা শাহসূফী খাজাবাবা ফরিদপুরীর বিশ্ব উরস শরিফ উদযাপন করেছে জাকের পার্টি লেবানন শাখা।দেশটির দাওড়ায় সিআইটি কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকের পার্টি লেবানন শাখার সহ-সভাপতি জামাল উদ্দিন। এতে উপস্থিত ছিলেন মাহাবুর রহমান, নূর মোহাম্মদ, দিলীপ বিশ্বশর্মা, বিল্লাল বেপারী ও মোঃ আকরাম সহ অনেকে। এসময় দেশ ও জাতির সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি এবং বিশ্ব মানবতার শান্তি কামনায় মোনাজাত করা হয়।

post
এনআরবি বিশ্ব

প্রবাসী মামুনের সমর্থনে কাতারে সভা

আসন্ন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন হোসেন। সম্ভাব্য এ প্রার্থীর সমর্থনে মতবিনিময় সভা করেছেন কাতার প্রবাসী কোম্পানীগঞ্জ উপজেলা বাসী।রাজধানীর দোহার ফিরোজ আব্দুল আজিজ ঘরোয়া রেস্টুরেন্টের গ্র্যান্ড হলে এ আয়োজন করা হয়। কাতার প্রবাসী ব্যবসায়ী মামুন হোসেনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন কাতার আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর শরীফ। এতে প্রধান অতিথি ছিলেন কাতার আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহ আলম । বিশেষ অতিথি ছিলেন কাতার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জাকির হোসেন বাবু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম, কাতার আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান মিঠু, সহ-সভাপতি মহিন উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আল আমিন খান,যুবলীগ নেতা একে আজাদ ও হাফেজ মাওলানা সাইদুল হক সহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

আমিরাতে প্রবাসীদের উদ্যোগে সংবর্ধনা সভা

আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পটিয়া প্রবাসী সমিতির উদ্যোগে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।শিল্পনগরী মুছাফফার ডায়মন্ড সিটি রেষ্টুরেন্টের হলরুমে এ আয়োজন করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল আলম এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্পাদক মোহাম্মদ মোর্শেদ আলম । এতে সংবর্ধিত অতিথি ছিলেন আমিরাতে সফররত পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোফরান রানা এবং পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল করিম। অনুষ্ঠানে প্রধান ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শওকত আকবর। সভায় ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক মোহাম্মদ আলম, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সিনিয়র যুগ্ন-সম্পাদক মইন উদ্দিন মইন ও গোলাম কাদের ইফতি, হাটহাজারী সমিতি আবুধাবির সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন বাদল, আবুধাবি শাখা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব খন্দকার সহ অনেকে। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ন-সম্পাদক মোহাম্মদ এরশাদ।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.