বাংলাদেশ

বাংলাদেশ থেকে হেঁটে হজে যাওয়া সেই মহিউদ্দিন আর নেই

post-img

বাংলাদেশ থেকে হেঁটে হজ পালনকারী দিনাজপুরের হাজি মো. মহিউদ্দিন মারা গেছেন। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় রামসাগর খসরুর মোড়ে মেয়ের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৫ বছর।

আজ সোমবার বাদ জোহর রামসাগর জাতীয় উদ্যান বায়তুল আকসা জামে মসজিদের সামনে মো. মহিউদ্দিনের জানাজা হবে। এরপর রামসাগর দীঘিপাড়ায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

আশস্করপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে মো. মহিউদ্দিন স্ত্রী, চার মেয়ে, দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯০৬ সালের ১০ আগস্ট জন্মগ্রহণ করেন মো. মহিউদ্দীন। ১৯৬৮ সালে হজ করার উদ্দেশে হেঁটে দিনাজপুর থেকে রওনা হন তিনি। কখনো হেঁটে, কখনো বা জাহাজে, আবার কখনো স্থানীয় যানবাহনে চড়ে ৩০টি দেশ ঘুরে তিনি পৌঁছান প্রিয় নবিজির পবিত্র ভূমি মক্কা-মদীনায়।

জানা যায়, দীর্ঘ পথে তার যাওয়া ও আসায় সময় লাগে ১৮ মাস। পবিত্র হজব্রত পালন করে মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি দেশে ফিরেন। অসম্ভব স্মৃতিশক্তির অধিকারী মহিউদ্দিন মৃত্যুর আগ পর্যন্ত তার দীর্ঘ সফরের বর্ণনা দিতে পারতেন। মুখস্থ বলতে পারতেন ভ্রমণপথে পেরিয়ে যাওয়া সবকটি দেশ ও বড় শহরের নাম।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.