যুক্তরাষ্ট্র

আইজিইউ’র ক্যাম্পাসে দীপাবলি উৎসব উদযাপন

post-img

আলোর উৎসব দীপাবলি। শুক্রবার দীপাবলি উপলক্ষ্যে সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীরা মেতে ছিল তাদের দ্বিতীয় বৃহত্তম এ উৎসবে। এ সময় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত আইগ্লোবাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীদের নিয়ে উৎযাপন করা হয় দীপাবলি উৎসব।

শুক্রবার প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে এ দীপাবলি উৎসবের আয়োজন করা হয়। ক্যাম্পাসে দীপাবলি পালন করতে পেরে আনন্দিত প্রতিষ্ঠানটির হিন্দু শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত ছিলেন আই গ্লোবাল ইউনিভার্সিটির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ, সিএফও ফারহানা হানিপ ও সভাপতি ড. হাসান কে বার্ক।

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবু বকর হানিপ বলেন, আমাদের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের দীপাবলি উৎসবের শুভেচ্ছা। দীপাবলির আলোতে সবার জীবন উজ্জীবিত হোক এটাই আমাদের কাম্য।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.