খেলা

১৬১ কোটি টাকায় বিসিবির সম্প্রচার স্বত্ব বিক্রি

post-img

মহামারি করোনার মধ্যে সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য বেশ দুশ্চিন্তায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। অবশেষ ক্রিকেটের সম্প্রচার স্বত্ব কিনে নিল বাংলাদেশি এজেন্সি ব্যানটেক। আগামী দুই বছরের জন্য বিসিবির সম্প্রচার স্বত্ব কিনল প্রতিষ্ঠানটি।


এ সময়কালে অফিসিয়াল ব্রডকাস্টার হিসেবে বিসিবিকে ১৬১ কোটি ৭৩ লাখ টাকা পরিশোধ করবে প্রতিষ্ঠানটি। ক্রিকেটারদের ভালো পারফরম্যান্সের কারণেই, এই চড়া মূল্য পাওয়া গেছে বলে মনে করে ক্রিকেট বোর্ড।


সোমবার (১৭ মে) উন্মুক্ত নিলামে অংশ নিয়ে সম্প্রচার স্বত্ব কিনে নেয় প্রতিষ্ঠানটি। এ চুক্তির আওতায় আগামী আড়াই বছরে বাংলাদেশে অনুষ্ঠিতব্য ১০টি হোম সিরিজ সম্প্রচারের একমাত্র রাইট এখন ব্যানটেকের। নিলামে ১৯ মিলিয়ন ইউএস ডলার বেস প্রাইস ঠিক করে দিয়েছিলো বিসিবি।


নিলামে বেস প্রাইস থেকে কিছুটা বেশি ১৯.০৭ মিলিয়ন প্রস্তাব করে ব্যানটেক। অন্য কেউ বিডে অংশ না নেয়ায়, পরে এই মূল্যেই টাইগারদের টেলিভিশন রাইটসটি পেয়ে যায় তারা। এর আগে বাংলাদেশ-উইন্ডিজ হোম সিরিজের স্বত্বও পেয়েছিলো ব্যানটেক। বিসিবির আগের চুক্তিটি ছিলো গাজী টিভির সঙ্গে ছয় বছরের। সে সময় ২০ দশমিক শূন্য ২ মিলিয়ন ইউএস ডলার পেয়েছিলো ক্রিকেট বোর্ড।


বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিডিংয়ে একমাত্র ব্যানটেকই অংশ নিয়েছে। আর কোনো প্রতিষ্ঠানের তরফ থেকে আমরা প্রস্তাব পাইনি। আগামী দুই বছর বাংলাদেশ দলের হোম সিরিজের ম্যাচ তারা (ব্যানটেক) সম্প্রচার করবে।


এই সময়ে বাংলাদশের ৯টি হোম সিরিজের সূচি রয়েছে। যেখানে ৭টি টেস্ট, ১৮টি ওয়ানডে ও ১৯টি টি-টুয়েন্টি ম্যাচ খেলার কথা আছে টাইগারদের।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.