ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলায় ১২ শিশু ও তরুণ নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে কয়েক ডজন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে,শনিবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া একটি রকেট মাজদাল শামসে পড়ে। এদিকে,প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন,হামলাকারীদের চড়া মূল্য দিতে হবে।
বিবিসি জানিয়েছে,রকেট হামলার ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিয়মিতভাবেই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে। ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে এটাই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা।
