কাতারে সন্দ্বীপ সমিতির উদ্যোগে ১৯৯১ সালে সন্দ্বীপসহ চট্টগ্রাম উপকূলে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দেশটির রাজধানী দোহার স্থানীয় একটি হোটেলে এ আয়োজন করা হয়। কাতারস্থ সন্দ্বীপ সমিতির সভাপতি সিআইপি রফিকুল ইসলাম হেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। আকবর হোসেন বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি কাতারের সভাপতি আনোয়ার হোসেন আকন। বিশেষ অতিথি ছিলেন কাতারস্থ সন্দ্বীপ সমিতির উপদেষ্টা শিল্পপতি নুরুল মোস্তফা খোকন, মাওলানা রফিক উল্লাহ, সিনিয়র সহ সভাপতি মাওলানা কেফায়েত উল্লাহ, সহ সভাপতি মোহাম্মদ জামসেদ, কমিউনিটি নেতা মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, ইঞ্জিনিয়ার আবু রায়হান, আমিনুল ইসলাম ও মশিউর রহমান মিঠু।
