আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর গড়ছে দুবাই

post-img

আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল নির্মাণের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর গড়তে চলেছে আমিরাতের বাণিজ্যিক শহর দুবাই। দুবাইয়ের শাসক এবং দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম বিমানবন্দরের নতুন এই প্যাসেঞ্জার টার্মিনালের চূড়ান্ত নকশা অনুমোদন করেছেন। টার্মিনালটি নির্মাণে ৩ হাজার ৪৮৫ কোটি ডলার ব্যয় হবে বলে জানিয়েছেন তিনি। মাকতুম বলেন, এই টার্মিনাল নির্মাণ শেষ হলে আল মাকতুম হবে ২৬ কোটি যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর। একইসঙ্গে এটি হবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়ে পাঁচগুণ বড় আকারের। আগামী দিনগুলোতে দুবাই বিমানবন্দরের সব কাজ আল মাকতুমে স্থানান্তর করা হবে বলেও জানিয়েছেন রশিদ আল-মাকতুম। তিনি বলেন, এই বিমানবন্দরে ৪শ’টি টার্মিনাল গেট এবং ৫ টি রানওয়েও থাকবে। স্থানীয় বৃহত্তর বিমান পরিবহন সংস্থা এমিরেটস এবং এর অংশীদার ফ্লাইদুবাই এখানে স্থানান্তরিত করা হবে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.