আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য। তাই জনগন এটা বর্জন করলেই শেষ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন,ভোট বর্জন কোরে,ইতোমধ্যে জনগণ এ সরকারকে বর্জন করেছে। আওয়ামী লীগ নামক ভারতীয় পণ্য বর্জন করলেই,জাতি বন্দীদশা থেকে মুক্তি পাবে। জিয়াউর রহমানকে ছোট করে কথা বললে জনগন কখনও মেনে নেবেনা বলেও উল্লেখ করেন বিএনপির এই শীর্ষ নেতা।
