নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৩১০ রান।
মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করেন মাহমুদুল হাসান জয়। তাইজুল ৮ আর শরিফুল ১৩ রানে অপরাজিত রয়েছেন। এদিকে, নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন গ্লেন ফিলিপস জেমিসন, এজাজ প্যাটেল ও জেমিসন ২টি করে এবং সোধি ১টি উইকেট নেন।
