সংবাদ

মৌলভীবাজারে প্রবাসীর উদ্যোগে বন্যার্তদের ত্রাণ বিতরণ

post-img

মৌলভীবাজারের বড়লেখায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরন ও ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে ‘শিক্ষা ও সেবার আয়োজন’ নামের স্থানীয় একটি সেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির পরিচালক দুবাই প্রবাসী মাওলানা সাইফুল ইসলাম ইয়াহিয়ার অর্থায়নে তালিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্রদের এ সহায়তা করা হয়। তিনি একই ইউনিয়নের মুরর্শিদাবাদ গ্রামের আলহাজ আব্দুর রাজ্জাকের ছেলে।

জানা যায়,পানিবন্দি অন্তত ১ হাজার ৫শো পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরন করে সংগঠনটি। এছাড়াও ২টি মেডিক্যাল টিমের মাধ্যমে প্রায় ৬ শতাধিক রোগীকে স্বাস্থ্য সেবা ও ফ্রী ঔষধ দেয়া হয়। পাশাপাশি ১ হাজার ৫শো ফুড প্যাকেট দেয়া হচ্ছে বন্যাদুর্গতদের, যার মধ্যে রয়েছে চাল, ডাল, আলু,তেল ও বিস্কুট। যতদিন বন্যার পানি থাকবে ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন, প্রবাসী ব্যবসায়ী ইয়াহিয়া।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.