বিনোদন

আসছে ও মেয়ে ঢং করো না

post-img

বর্তমান সময়ের সংগীতশিল্পী নাওশীন অমি নিয়মিত গান করছেন। এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদে প্রকাশ হচ্ছে তার নতুন গান ‘ও মেয়ে ঢং করো না’। রোমান্টিক এই গানটিতে অমির সঙ্গে গেয়েছেন আকাশ মাহমুদ। গানটির কথা লিখেছেন আল আমিন জমাদ্দর সবুজ। মিউজিক ভিডিও নির্মাণ করেন কে এ নিলয়। এতে মডেল হয়েছেন আলিফ চৌধুরী ও প্রণোমি নাফি।

সম্প্রতি অমির গাওয়া ‘ভেবে ভেবে তোমায়’ শিরোনামের গানটি প্রকাশ পায়। কিছুদিন আগে আরটিভি মিউজিকের ব্যানারে ‌‌‌‘এই মন মনে মন’ শিরোনাম মৌলিক গান প্রকাশিত হয়। এছাড়াও তার নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশিত হয় ‘জানিনা জানিনা’ শিরোনামের গান। ২০০৫ সালে সাধন সরকারের হাত ধরে নাওশীন অমির সংগীতে হাতেখড়ি।

ঢাকা ওয়াই.ডব্লিউ.সি.এ গানের স্কুল থেকে ৪ বছর গানের তালিম নেন। ২০০৯ সালে ছায়ানট সংগীত বিদ্যায়তনে শিশুতে ভর্তি হন। ২০১৬ সালে পাঠ সম্পন্ন করে প্রথম মান নিয়ে নজরুল সংগীত বিভাগে উত্তীর্ণ হন। কিছুদিন ছায়ানটের শিক্ষক সহযোগী হিসেবেও কাজ করেন নাওশীন। পাশাপাশি নজরুল ইনস্টিটিউটের ‘তরুণ’ কোর্সে প্রথম স্থান অধিকার করেন। এরপর শুদ্ধ সংগীতের তালিম নেন গুরু অসিত দের কাছে। ছোটবেলা থেকেই বিভিন্ন স্কুলভিত্তিক প্রতিযোগিতা এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কৃত হন নাওশীন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.