জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিতো করতে,নির্বাচন কমিশনের দিক-নির্দেশনা বাস্তবায়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে কাজ কোরে যাচ্ছে র্যাব।
দুপুরে,রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, যেখানে গোয়েন্দা তথ্য থাকছে সেখানে কাজ করছে র্যাব।সম্প্রতি নির্বাচন কমিশনের দিক-নির্দেশনা অনুযায়ী,অস্ত্র উদ্ধার বেগবান হয়েছে বলেও জানান তিনি।
