এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন,ভবিষ্যত প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন,নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল,পটুয়াখালী ও ভোলা জেলার নির্বাচন কর্মকর্তা,আইন -শৃংখলা বাহিনীর কর্মকর্তা,গোয়েন্দা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিদের প্রশ্নে একথা বলেন তিনি।সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে,বিভাগীয় কমিশনার শওকত আলীর সভাপতিত্বে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
