বাংলাদেশ

সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা আওয়ামী লীগের

post-img

সনাতন ধর্মাবলম্বীদেরঅন্যতম প্রধান উৎসব জন্মাষ্টমী। এই শুভ দিনে দেশে-বিদেশে অবস্থানরত সব সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছে আওয়ামী লীগ।

রোববার রাতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে বাহাউদ্দিন নাছিম বলেন, সনাতন ধর্মানুসারে, পরমেশ্বর শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ তার জীবনাচারণ ও কর্ম দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করেছেন। সমাজ থেকে অন্যায়-অত্যাচার, নিপীড়ন এবং বিদ্বেষ দূর করে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন। আমাদের মহান সংবিধানেও ন্যায় ও সাম্যের কথা বলা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগও সমাজে সমতায় বিশ্বাসী। হাজার বছর ধরে এদেশের মানুষ ধর্ম-বর্ণ-জাতি-গোত্র নির্বিশেষে সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্যে সহাবস্থান করে আসছে। সময়ে সময়ে এদেশে কিছু হায়েনার কবলে পড়ে ধর্মীয় বিদ্বেষ ও হানাহানি শুরু হয়।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.