আন্তর্জাতিক

ইউরোপের জন্যে যুক্তরাষ্ট্রের প্রভাবমুক্রের আহবান

post-img

ইউরোপকে সামরিকভাবে আরও শক্তিশালী, সমন্বিত এবং যুক্তরাষ্ট্রের প্রভাবমুক্ত করার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ‘ইউরোপের মৃত্যু ঘটতে পারে’ বলে সতর্ক করেছেন তিনি। বিশ্বে ইউরোপীয় ইউনিয়নের দৃঢ় অবস্থান সম্পর্কে মাক্রোঁ তার সূদূরপ্রসারী পরিকল্পনার রূপরেখা তুলে ধরে একথা বলেন।

ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সামরিক, অর্থনৈতিক ও অন্যান্য চাপ ২৭ জাতির ইউরোপীয় ইউনিয়নকে দুর্বল এবং টুকরো টুকরো করে দিতে পারে। ইউরোপের সাইবার নিরাপত্তা ক্ষমতা বৃদ্ধি, ব্রেক্সিট-পরবর্তী ব্রিটেনের সঙ্গে নিবিড় প্রতিরক্ষা সম্পর্ক এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য একটি ইউরোপীয় একাডেমি তৈরির আহ্বান জানিয়েছেন তিনি। মাক্রোঁ বলেন, রাশিয়াকে ইউক্রেইন যুদ্ধে সফল হতে দেওয়া যাবে না।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.