আন্তর্জাতিক

স্পেনে সীফুড এক্সপো গ্লোবাল-২৪ উদ্বোধন

post-img

স্পেনের বাণিজ্যিক শহর বার্সেলোনায় সীফুড এক্সপো গ্লোবাল-২০২৪ এ বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করা হয়েছে। বিশ্বখ্যাত আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভেনু ফিরা বার্সেলোনায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ এ প্যাভিলিয়নের উদ্বোধন করেন। এসময় দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন এ টি এম আব্দুর রউফ মন্ডল, কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টারস এসোসিয়েশনের সভাপতি কাজী বেলায়েত হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন। সীফুড এক্সপো গ্লোবালের এবারের ৩১তম সংস্করণে বাংলাদেশের সীফুড রপ্তানিকারক ১০টি কোম্পানি এ মেলায় অংশগ্রহণ করেছে। এতে সহযোগিতা করেছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স এসোসিয়েশন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.