ফিলিস্তিনের গাজায় অবিলম্বে কথিত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে।
সোমবার এ প্রস্তাব পাস হয়। আগের অবস্থান বদলে সোমবারের প্রস্তাবে ভেটো দেওয়া থেকে বিরত ছিল যুক্তরাষ্ট্র। পাঁচ মাসের বেশী সময় ধরে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে কথিত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে এই প্রথম নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হলো। কথিত যুদ্ধবিরতির পাশাপাশি অবিলম্বে ও নিঃশর্তে হামাসের হাতে জিম্মিদশায় থাকা ব্যক্তিদের মুক্তি দেওয়ারও আহ্বান জানানো হয়েছে এ প্রস্তাবে।
