বাংলাদেশ

এমপি বাহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ অনুসন্ধান কমিটির

post-img

কুমিল্লায় একাত্তর টিভির দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কুমিল্লা-৬ (সদর) আসনের নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দীন বাহারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে সুপারিশ করেছে অনুসন্ধান কমিটি। এর আগে, এমপি বাহার ক্রমাগত আচরণ বিধি ভঙ্গ করায় তার বিষয়ে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেয় ইসি।


সোমবার ইসিতে এ তদন্ত প্রতিবেদন পাঠান অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও কুমিল্লার যুগ্ম জেলা জজ মো. সিরাজ উদ্দিন ইকবাল। প্রতিবেদনে তদন্ত কমিটি জানায়, গত ১৮ ডিসেম্বর কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ.ক.ম বাহাউদ্দিন বাহার এলাকায় একটি উঠান বৈঠকে অংশ নেন। সেখানে তিনি বলেন, যদি কোনো বিএনপি ও জামায়াতের কর্মীকে কোনো প্রার্থীর পক্ষে পাওয়া যায় তার হাত ও ঠ্যাং ভেঙ্গে দেবেন। পরে ‘আমি আ.ক.ম বাহাউদ্দিন আপনাদের সাথে আছি’— মর্মে উসকানিমূলক নির্দেশনা সম্বলিত বক্তব্য নিয়ে একাত্তর টেলিভিশনে ভিডিও ফুটেজসহ সংবাদ প্রচারিত হলে তা অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হয়।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.