বাংলাদেশ

বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের সভাপতি আদম তমিজি হক

post-img

বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আদম তমিজী হক। এই কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে শেখ হামিম হাসানকে। বুধবার (২১ জুন) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বডিবিল্ডিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা দেওয়া হয়।

বিশিষ্ঠ ব্যবসায়ী আদম তমিজী হক বর্তমানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য আর শেখ হামিম হাসান জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালকের (প্রশাসন) দায়িত্ব পালন করছেন।

প্রজ্ঞাপনে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের কমিটিতে ডা. জায়াদুর রহমান ওয়াদুদ ও জব্বার হোসেনকে সহসভাপতি এবং আবুল হোসেন, ফজলে এলাহী ও মাহমুদ হোসেন খান দুলালকে সদস্য করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, গঠিত অ্যাডহক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করবেন এবং ওই সময়ের মধ্যে সার্বক্ষণিক কার্যাবলী সম্পন্ন করবে।

বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের বিদ্যমান কার্যনির্বাহী কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.