এনআরবি সাফল্য

যুক্তরাষ্ট্রে সম্মাননা পেলেন কবি শরীফুল আলম

post-img

যুক্তরাষ্ট্রে বাংলা ও ইংরেজী সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলাদেশি বংশদ্ভুত কবি শরীফুল আলমকে সন্মাননা দেওয়া হয়েছে।

সম্প্রতি নিউইয়র্কের নিউ কভেন্যান্ট প্রেসবিটারিয়ান চার্চ আলবাতে এ সম্মাননা দেন আ্যলাইন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (এএসএএএল) নামে সংগঠন।

অ্যালাইন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবারের (এএসএএএল) প্রতিনিধিত্বকারী দক্ষিণ এশিয়ার দেশগুলি হলো- বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।

এ সময় উপস্থিত ছিলেন মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চক শুমার, সিনেটর জেসিকা রামোস, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান চার্লস ডি. ফল, অ্যাসেম্বলিম্যান খলিল অ্যান্ডারসন, অ্যাসেম্বলি ওমেন আমান্ডা সেপ্টিমো, অ্যাসেম্বলি ওমেন ইউহ লাইন নাইউ, কাউন্সিল সদস্য লিন্ডা লি এবং মার্সিডিজ নার্সিস প্রমুখ।

সংগঠনটির প্রতিষ্ঠাতা মিসবাহ উদ্দীন বলেন, যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশীয়দের বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতায়নসহ কমিউনিটি এবং মূলধারার মধ্যে সেতুবন্ধনে কাজ করছে আ্যলাইন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার। সংগঠনের উদ্যোগে আমরা আগামী দিনগুলোতে সম্পর্ক উন্নয়নে আরও বেশি সচেতন হবো।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.