বাংলাদেশ

বাংলাদেশে যুক্তরাষ্ট্র প্রবাসীর বাসায় ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

post-img

মাদারীপুরে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী পরিবার এ দাবি করেছে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, খাদিজা বেগম ও তার স্বামী মিল্টন শিকদার আমেরিকা প্রবাসী। তারা গত ৩০ জুন ছুটি কাটাতে মাদারীপুরের পৈতৃক বাড়ি মহিষেরচর এলাকায় আসেন। সোমবার দিবাগত রাত ২টার দিকে বাসার দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে ৮ জন মুখোশধারী ডাকাত। এসময় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা ৫ ভরি স্বর্ণালংকার, ডলার ও মোবাইল ও ল্যাপটপসহ ২০ লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে যায়।

ভুক্তভোগী খাদিজা বেগম বলেন, ‘আমি ও আমার স্বামী আমেরিকার নাগরিক। গত ২ মাস আগে ছুটি কাটাতে গ্রামের বাড়ি আসি। গতকাল মধ্যরাতে ঘরের দরজা ভেঙে ডাকাতরা আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে দুল, বালা, হারসহ ৬ থেকে ৭ ভরি স্বর্ণ, ১০ হাজার ডলার, আমেরিকা থেকে নিয়ে আসা ৫টি ফোন ও ১টি ল্যাপটপ নিয়ে যায়। প্রশাসনের কাছে দাবি, তারা যেন দ্রুত ডাকাতদের গ্রেফতার করে মালামাল উদ্ধার করে’।

মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়োজিদ হাওলাদার বলেন, ‘রাতে আমার বোন খাদিজার বাড়িতে মুখোশধারী ডাকাতদল অস্ত্রের মুখে ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে আমরা থানায় অভিযোগ দায়ের করেছি’।

জানতে চাইলে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) চাইলাউ মারমা জানান, ‘ডাকাতির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে’।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.