এনআরবি সাফল্য

এফআইআরসির সাথে ডব্লিউইউএসটি ও জিইএন বাংলাদেশের সমঝোতা স্মারক সই

post-img

উদ্ভাবন-গবেষণায় এক সঙ্গে কাজ করে দেশের বেসরকারি খাতকে আরও সমৃদ্ধ করতে এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের (এফআইআরসি) সঙ্গে গ্লোবাল এন্টাপ্রেনারশিপ নেটওয়ার্ক বাংলাদেশ (জিইএন বাংলাদেশ) এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ডব্লিউইউএসটি) সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) রাজধানীর হাটখোলায় এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে (এফআইআরসি) এ বিষয়ে আলাদা দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং এফবিসিসিআই –এর সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন। এছাড়া গ্লোবাল অন্ট্রাপ্রেনরশিপ নেটওয়ার্ক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সবুর খান এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি –এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

গ্লোবাল এন্টাপ্রেনারশিপ নেটওয়ার্ক বাংলাদেশের (জিইএন বাংলাদেশ) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সবুর খান বলেন, জিইএন বাংলাদেশ সব সময়ই বাংলাদেশের উদ্ভাবন ও গবেষণার ক্ষেত্রে অবদান রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এফআইআরসির সঙ্গে আমাদের এই সমঝোতা স্মারক সেই লক্ষ্য আরও এগিয়ে নিতে সাহায্য করবে। সমঝোতা স্মারক অনুযায়ী, উভয় প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করে বাংলাদেশের উদ্ভাবন ও গবেষণার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করবে।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে ভর্তির যোগ্যতা সম্পন্ন সকল ছাত্র/ ছাত্রী এফবিসিসিআই ইনোভেশন এন্ড রিসার্চ সেন্টারের মাধ্যমে আবেদন করলে তাদেরকে ৫০% পর্যন্ত টিউশন ফি মওকুফ করবে বিশ্ববিদ্যালয়টি। এছাড়াও যুক্তরাষ্ট্রের চাকুরী বাজারে তাদের উচ্চ বেতনে চাকুরির নিশ্চয়তা বিধান করার প্রত্যাশা ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ।

ইঞ্জিনিয়ার হানিপ বলেন, সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এফবিসিসিআই -এর পরিচালক মো. নিয়াজ আলী চিশতী, সাবেক পরিচালক আক্কাস মাহমুদ, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাশরুর রিয়াজ, এফআইআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা বিকর্ণ কুমার ঘোষ, ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.