খেলা

বিশ্বকাপের সেরা একাদশে ভারতের ৬ অস্ট্রেলিয়ার ২ ক্রিকেটার

post-img

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর তাদের সেরা একাদশ ঘোষণা করেছে। আইসিসির একাদশে জায়গা পেয়েছেন ভারতসহ পাঁচ দেশের ক্রিকেটাররা। তার মধ্যে এই দলে সর্বোচ্চ ৬ জন ভারতীয় ক্রিকেটার রয়েছেন। একাদশের অধিনায়ক করা হয়েছে ভারতের রোহিত শর্মাকে।

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া থেকে মাত্র দুইজন ক্রিকেটার এই একাদশে জায়গা পেয়েছেন। সাউথ আফ্রিকা, নিউ যিল্যান্ড এবং শ্রীলংকা থেকে একজন করে খেলোয়াড় একাদশে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ, পাকিস্তান, ইংল্যান্ড, আফগানিস্তান ও নেদারল্যান্ডসের কোনো খেলোয়াড় এই দলে স্থান পাননি।

ব্যাটিং অর্ডারে, রোহিত শর্মা ও কুইন্টন ডি কক ওপেনার হিসেবে নির্বাচিত হয়েছেন। ভিরাট কোহলি তিন নম্বরে আছেন, যিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ৭৬৫ রান করেছেন। ড্যারিল মিচেল এবং লোকেশ রাহুল মিডল অর্ডারে আছেন।

অলরাউন্ডার হিসেবে গ্লেন ম্যাক্সওয়েল এবং রবিন্দ্র জাদেজা নির্বাচিত হয়েছেন। এবারের বিশ্বকাপে জাদেজা নিয়েছেন ১৬ উইকেট এবং ম্যাক্সওয়েল ৪০০ রানের পাশাপাশি ৬ উইকেট নিয়েছেন।

বোলিং বিভাগে জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, দিলশান মাদুশঙ্কা এবং অ্যাডাম জ্যাম্পা রয়েছেন। বিশ্বকাপের এই আসরে মোহাম্মদ সামি সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েছেন এবং বুমরাহ ২০ উইকেট নিয়েছেন।

বিশ্বকাপের সেরা একাদশের দ্বাদশ খেলোয়াড় হিসেবে সাউথ আফ্রিকার পেইসার জেরাল্ড কোয়েৎজিকে রাখা হয়েছে।

এই দল বাছাই করেছেন ইয়ান বিশপ, কাস নাইড়ু, শেন ওয়াটসন, আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক ওয়াসিম খান, এবং সাংবাদিক সুনিল বৈদ্য।

বিশ্বকাপের সেরা একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), ভিরাট কোহলি, ড্যারিল মিচেল, লোকেশ রাহুল, গ্লেন ম্যাক্সওয়েল, রবিন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ, দিলশান মাদুশঙ্কা, অ্যাডাম জ্যাম্পা ও মোহাম্মদ সামি। (দ্বাদশ খেলোয়াড়) জেরাল্ড কোয়েৎজি।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.