বাংলাদেশ

৪১৫ যাত্রী নিয়ে জেদ্দায় পৌছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

post-img

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে হজযাত্রার প্রথম ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে। স্থানীয় সময় রোববার (২১ মে) সকাল ৭টায় বিমানটি জেদ্দায় পৌঁছে। এ ফ্লাইটে যাত্রী ছিলেন ৪১৫ জন। রোববার (২১ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শনিবার (২০ মে) দিনগত রাত ৩টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে।

এর আগে রাত সাড়ে ১২টায় বিমানবন্দরের টার্মিনাল-২-এর কনকোর্স হলে ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, প্রথম দফায় ৪১৫ হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায় রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডেডিকেটেড হজ ফ্লাইট বিজি-৩০০১। রোববার (২১ মে) আরও চারটি ফ্লাইট সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্য হজযাত্রীদের নিয়ে ঢাকা ছাড়বে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (১৯ মে) রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে হজ কর্মসূচির উদ্বোধন করেন। এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ২২১ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে যাচ্ছেন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বহন করবে অর্ধেক। বাকি হজযাত্রীদের বহন করবে সৌদিভিত্তিক উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাস ও সৌদি এয়ারলাইন্স। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.