বিনোদন

জন্মদিনের শুভেচ্ছা জানালেন শাকিব

post-img

ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাবা শাকিব খান। নিজের ফেসবুক পেজে বীরের একটি ছবি প্রকাশ করে নায়ক লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার’।

শাকিব খানের সেই পোস্টে অভিনয়শিল্পী থেকে শুরু করে ভক্তরাও বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আগামী দিনের জন্য মঙ্গল কামনা করেছেন।

অন্যদিকে ছেলের জন্মদিন উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন বুবলী। যেই ভিডিওতে ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিতে দেখা গেছে তাকে।

প্রায় ৫ মিনিটের ওই ভিডিওতে ছেলেকে নিয়ে অনেক কিছুই বলেছেন বুবলী। জানিয়েছেন, করোনা মহামারীর সময়ে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে কতটা সংগ্রাম করেছেন তিনি।

২০১৮ সালের ২০ জুলাই বিয়ে গোপনে বিয়ে করেন শাকিব খান ও শবনম বুবলী। তাদের সংসারে প্রথম পুত্রসন্তান জন্ম নেয় ২০২০ সালের ২১ মার্চ। যার নাম রাখা হয় শেহজাদ খান বীর।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.