আন্তর্জাতিক

কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক, ফলপ্রসু আলোচনার দাবী ইসির

post-img

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশী বিদেশী নানা মহলে রয়েছে মিশ্র আলোচনা। বিদেশীরা কোন দেশের আভ্যন্তরীন নির্বাচনের বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ নেই। কিন্তু তারা নির্বাচনের পরিবেশ ও রাজনৈতিক দলগুলোর সহাবস্থান নিশ্চিতের জন্য পর্যবেক্ষন করে। এরই অংশ হিসেবে আগামী ৭ জানুয়ারির ভোট নিয়ে নির্বাচন কমিশনের কাছে সার্বিক প্রস্তুতি জেনেছে কমনওয়েলথ সদরদপ্তরের নির্বাচনপূর্ব পরিস্থিতি মূল্যায়ন প্রতিনিধি দল। অন্য অংশীজনের সঙ্গে বসে লন্ডনে ফিরে প্রতিবেদন দেওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবেন তারা। তবে নির্বাচন কমিশনের সঙ্গে ভালো আলোচনা হয়েছে বলেই জানান প্রতিনিধি দলের প্রধান লিনফোর্ড এন্ড্রো।

আজ রবিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সকালে চার সদস্যের প্রতিনিধি দল সভা করে। তফসিল ঘোষণার চার দিনের মাথায় সফরররত প্রতিনিধি দলের সঙ্গে পূর্বনির্ধারিত এ বৈঠক হয়। এতে সিইসিসহ নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। এছাড়া, সভায় লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েটের হেড অব ইলেক্টরাল সাপোর্ট সেকশন লিনফোর্ড এন্ড্রো, পলিটিক্যাল অ্যাডভাইজার লিনডে মাললেকা, এক্সিকিউটিভ অফিসার জিপি ওজাগো ও এসিসটেন্ট রিসার্চ অফিসার সার্থক রায় অংশ নেন।

প্রতিনিধি দলের প্রধান লিনফোর্ড এন্ড্রো জানান, প্রি ইলেকশন এসেমেন্ট মিশনের সহকর্মীদের নিয়ে শনিবার বাংলাদেশে এসেছে নির্বাচনপূর্ব পরিস্থিতি মূল্যায়নে কমনওয়েলথের সদস্য রাষ্ট্রের যেকোনো দেশে অবজার্ভ করতে প্রতিনিধি পাঠানো এক ধরনের প্রথা।

২২ নভেম্বর এই দলটি চলে যাবার কথা। তারপর কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলের কাছে সুপারিশসহ প্রতিবেদন দেবেন তারা।

এদিকে, বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম, সাংবাদিকদের জানান,নির্বাচন পদ্ধতি, ভোট প্রয়োগসহ সুষ্ঠু নির্বাচনে, রিটার্নিং ও প্রিজাইডিং কর্মকর্তাদের ভূমিকা নিয়ে, কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে আলোচনা হয়েছে। তবে বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। নির্বাচনী কর্মপদ্ধতি,আইন-কানুন ও বিধি-বিধান নিয়েই তাদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান ইসি সচিব।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.