এনআরবি বিশ্ব

মালদ্বীপে অসুস্থ প্রবাসী বিল্লালকে দেশে ফেরার ব্যবস্থা হাইকমিশনের

post-img

মালদ্বীপে অসুস্থ প্রবাসী বাংলাদেশি বিল্লালকে দেশে যাওয়ার বিমানের টিকিট হস্তান্তর করেছেন হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান মো. সোহেল পারভেজ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল থেকে টিকিট হস্তান্তর করা হয়।

এ সময় হাইকমিশনের কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। মোহাম্মদ বিল্লাল কিছুদিন আগে একটি দ্বীপে স্ট্রোক করেন এবং তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে যায়।

এরপর তিনি মালের আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাইকমিশনার অসুস্থ প্রবাসী বাংলাদেশি বিল্লালের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তাকে একটি বিমানের টিকিট দেওয়ার ব্যবস্থা করেন।

গত জুলাই মাসের ৩০ তারিখ হাসপাতাল থেকে খবর পেয়ে শনিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ওই বিল্লালকে দেখতে যান মালদ্বীপ হাইকমিশন অফিসের কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও মোহাম্মদ জসিম উদ্দীন।

তখন তিনি তিনি তার নাম-ঠিকানা কোনো কিছুই বলতে পারছিলেন না। মালদ্বীপে তার নিকটাত্মীয়-স্বজন আছে কি-না সেটাও জানা ছিল না। শুধু বলতে পেরেছেন, গ্রামের বাড়ি কুমিল্লার ইলিয়াটগঞ্জে।

পরে হাইকমিশনার অফিস ও হাসপাতাল সূত্র থেকে পাওয়া তথ্য জানা যায়, তার দেশের বাড়ি, কুমিল্লা জেলার মুরাদনগর থানার দাড়িপাড়া গ্রামের আলী মিয়া ও পরাশা বেগমের ছেলে মোহাম্মদ বিল্লাল।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.