মালয়েশিয়ায় ই-পাসপোর্ট সেবা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে এ সেবা উদ্বোধন করা হয়।
স্থানীয় আউটসোর্সিং প্রতিষ্ঠানের অফিসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। এসময় আবদুল্লাহ আল মাসুদ প্রবাসী বাংলাদেশিদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে ২০২০ সালে প্রথম ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয়। এ পাসপোর্টে রয়েছে ৩৮ ধরনের নিরাপত্তা কোড। এখন পর্যন্ত এক কোটি ত্রিশ লাখ ই-পাসপোর্ট বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ায় ই-পাসপোর্ট চালু করা হলো।
