এনআরবি সাফল্য

পর্তুগালে বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুমের স্থাপত্য প্রদর্শনী

post-img

পর্তুগালের রাজধানী লিসবনে দেশটির শীর্ষ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র কেন্দ্রীয় কালচারাল সেন্টার বেলেই-এর মিউজিয়াম অব কনটেম্পোরারি আর্ট সেন্টারে বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম-এর ‘উপকরণ, পরিবর্তন এবং বাংলাদেশের স্থাপত্য’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭টায় এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে ঘন ঘন বন্যা সৃষ্টি হওয়া অঞ্চলগুলোতে বসবাসকারী জনগোষ্ঠীকে টিকিয়ে রাখার জন্য খুদি বাড়ি নামক একটি ঘরের নকশা তৈরি করেন মেরিনা তাবাসসুম। স্থানীয় উপকরণ ব্যবহার করে এই ঘর তৈরি করা যায়, ঘরগুলো সহজে স্থানান্তরও করা যায়। তার এই নকশায় পরীক্ষামূলকভাবে কিছু ঘর তৈরি করা হয়েছিল চাঁদপুরের চর হিজলায় এবং এতে মৌসুমী বন্যা থেকে সেখানে বসবাসকারী পরিবারগুলো পরিত্রাণ পেয়েছিল।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.