খেলা

বিপিএলে প্রতি ম্যাচেই পুরস্কার জেতার সুযোগ দর্শকদের

post-img

শুক্রবার ১৯ জানুয়ারি থেকে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। এই ফ্র্যাঞ্চাইজি লিগকে আরো আকর্ষণীয় করে তুলতে এবার দর্শকদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতি ম্যাচে একজন দর্শক 'ফ্যান অব দ্য ম্যাচ' নির্বাচিত হবেন।

দর্শকদের পোশাক, প্ল্যাকার্ড এবং সামগ্রিক এক্টিভিটি বিবেচনা করে খুঁজে বের করা হবে ম্যাচের সবচেয়ে আগ্রহী দর্শককে। তার ছবি স্টেডিয়ামের বড় স্ক্রিনে দেখানো হবে। সেই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ এর সাথে ছবি তোলারও সুযোগ পাবেন তিনি। তাছাড়া প্লেয়ার অব দ্য ম্যাচের সিগনেচার করা ব্যাট উপহার পাবেন নির্বাচিত সেই দর্শক। এমনকি 'ফ্যান অব দ্য ম্যাচের' ছবি BPL T20-এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পোস্ট করা হবে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। দিনের অপর ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে সিলেট সিক্সার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১ মার্চের ফাইনালের মধ্য দিয়ে ৭ দলের এই আসরের পর্দা নামবে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.