যুদ্ধ-সংঘাত বন্ধে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, যুদ্ধরত দেশগুলো এবং জড়িত আন্তর্জাতিক নেতাদের মধ্যে সত্যিকারের আস্থা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি করা জরুরি। সকালে গনভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত, দ্বিতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
বৈশ্বিক সংকট মোকাবেলায় বিশ্বনেতাদের প্রতি পাঁচটি প্রস্তাব উপস্থাপন করেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ ২০২৩ শীর্ষ সম্মেলনে, বিশ্ব নেতাদের সাথে সকালে গনভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী বলেন, এক দেশ থেকে অন্য দেশের মধ্যে আস্থার ঘাটতি এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার অভাব রয়েছে। ইউরোপে চলমান যুদ্ধ এবং ফিলিস্তিনকে গণহত্যার দিকে নিয়ে যাচ্ছে। এসব বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
স্যাংশন-পাল্টা স্যাংশনের প্রভাব শুরু ইউরোপ নয়, দক্ষিণ এশিয়া অঞ্চলেও পড়ছে। নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায়,বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়ে, বৈশ্বিক সংকট মোকাবেলায় বাংলাদেশ খাদ্য নিরাপত্তা, জনসংখ্যা নিয়ন্ত্রণ,জলবায়ু নিয়ন্ত্রণসহ বিশ্বনেতাদের প্রতি পাঁচটি প্রস্তাব উপস্থাপন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি উন্নত ভবিষ্যতের জন্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং স্টেকহোল্ডারদের উদারভাবে, গ্লোবাল সাউথকে সমর্থন করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
