কর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠিয়ে রেমিট্যান্স বৃদ্ধির চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধরী।
বুধবার রাজধানীর বিএমইটি ভবনে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, জনগণের সেবক হয়ে কাজ করলে স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা রাখবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সভায় মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান,জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটি’র মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
