কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করার ফলে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা মিছিল একদিন পেছানো হয়েছে। রোববার দলটির উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা মিছিল আগামীকাল সোমবারের পরিবর্তে মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ শনিবার মারা যান। তার বয়স হয়েছিল ৮৬ বছর। ২৯ নভেম্বর কুয়েতের আমিরকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি স্বাস্থ্য সমস্যার কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন। সৎ ভাই শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর (৯১) মৃত্যুর পর ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ নিয়েছিলেন শেখ নওয়াফ।
