বাংলাদেশ

মত পরির্বতন করে ভোটে এলে বিএনপিকে স্বাগত : ওবায়দুল কাদের

post-img

মত পরির্বতন করে ভোটে এলে বিএনপিকে স্বাগত জানানো হবে। জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।এসময় সব রাজনৈতিক দলকে নির্বাচনে আসারও আহবান জানান ওবায়দুল কাদের।রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এসময় সাংবাদিকদের প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,যারা নির্বাচনে আসতে চায় তাদের জন্য নির্বাচনের দরজা খোলা।বিএনপি মত পরিবর্তন করে নির্বাচনে এলে স্বাগত জানাবে আওয়ামীলীগ।

ওবায়দুল কাদের বলেন,সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাস করে,হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি করে না।

সংলাপের জন্য শেখ হাসিনার আমন্ত্রণে বিএনপি সাড়া দেয়নি বলেও জানান ওবায়দুল কাদের।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.