আন্তর্জাতিক

গাজা নিয়ে ইসরায়েলের নতুন বার্তা

post-img

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ফিলিস্তিনি ছিটমহলে আরও মানবিক ত্রাণ প্রবেশ করতে দিতে তারা গাজার দক্ষিণাঞ্চলের কিছু অংশে প্রতিদিন ‘সামরিক কার্যকলাপে কৌশলগত বিরতি’ দেবে।

শনিবার থেকে শুরু হওয়া এই বিরতি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রতিদিন স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। ‘সামরিক কার্যকলাপে এই কৌশলগত বিরতি’ ইসরায়েল ও দক্ষিণ গাজার মধ্যবর্তী কেরেম শালোম ক্রসিং থেকে গাজার প্রধান মহাসড়ক সালাহ আল-দিন রোড হয়ে উত্তরদিকে খান ইউনুস শহরের কাছে ইউরোপীয় হাসাপাতাল পর্যন্ত বিস্তৃত হবে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.