আন্তর্জাতিক

মালয়েশিয়ার জোহর বারুতে ২৩ বাংলাদেশিসহ ২৬ বিদেশি গ্রেফতার

post-img

মালয়েশিয়ার জোহর বারুতে ২৩ বাংলাদেশিসহ ২৬ বিদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। রাজ্যের হটস্পট এলাকায় অপস সাবু নামের অভিযানে এদের গ্রেফতার করা হয়।

জোহর রাজ্যের ইমিগ্রেশন ডিরেক্টর বাহারুদ্দীন বিন তাহির এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে বাহারুদ্দীন বিন তাহির জানান, ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের অফিসারদের একটি দল গভীর রাতে ১৫টি হটস্পট এলাকায় বৈধ পাস বা পারমিট নেই এমন অনেক বিদেশি নাগরিক রয়েছেন বলে তথ্য পায়। জনসাধারণের তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে ১১৫ বিদেশির কাগজপত্র পরীক্ষা করে তাদের মধ্য থেকে বৈধ কাগজপত্র নেই এমন ২৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে ২৩ জন বাংলাদেশি, ২ জন ভারতীয় এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.