মাঘের শুরুতেই উত্তরাঞ্চলে জেকে বসেছে শীত। ফলে জবুথবু অবস্থা বিরাজ করছে। তবে সবচেয়ে কষ্ট নিম্ন আয়ের মানুষের। তীব্র শীতে শ্রমজীবী অনেকের ভাগ্যে মিলছে না কাজ।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী দু-একদিনের মধ্যে রাজশাহীসহ উত্তরাঞ্চলে হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কৃষি অধিদপ্তর বলছে, এমন আবহাওয়া আলুসহ বোরো চাষের জন্য অভিশাপ। গত কয়েকদিন থেকেই ভোরের ঘন কুয়াশার সঙ্গে বইছে হিম হওয়া। গেল কয়েক দিন ধরে উত্তরাঞ্চলের আবহাওয়া এমনই। মাঘের শুরুতেই জেকে বসেছে শীত। শীতের দাপটে জবুথবু অবস্থা সাধারণ মানুষের। সবচেয়ে বেশি কষ্ট শ্রমজীবী মানুষের। তীব্র শীত উপেক্ষা করে কাজের খোঁজে ঘুরে বেড়াচ্ছেন তবুও মিলছে না কাজ। এদিকে প্রচণ্ড শীত থেকে বাঁচতে সাধারণ মানুষের চেষ্টার কমতি নেই। ছিন্নমূল মানুষ অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
