নিরাপত্তা নিশ্চিতে যা করা দরকার পুলিশ তা করবে বলে জানালেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন কার্যালয় ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা ঘুরো দেখে তিনি একথা বলেন। এসময় আন্দোলনের নামে কেউ নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার।
