খেলাফত মজলিস জেদ্দা মহানগরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল মুকিত রুপাপুরীর সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সেক্রেটারি শায়খ হাফিজ শামছুজ্জামান গনী ও সহকারী যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা ফুয়াদ হামদুল্লাহ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মক্কা মহানগর সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ আলী, গাজী মাওলানা ফরিদ আহমদ আল মাদানী, আব্দুল মুকিত গোলাপগঞ্জী, হাফিজ ইয়াকুব আলী, মাওলানা সুফিয়ান সাদিক, হাফিজ মাওলানা তালহা ও হাফিজ গোলাম রব্বানী।
