বাংলাদেশ

টানেলের পরে চট্টগ্রামে চালু হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে !

post-img

বাস্তবায়ন হতে চলেছে চট্টগ্রামবাসীর আরেকটি স্বপ্ন। বন্দরনগরীর যানজট নিরসনে, বহুল প্রতীক্ষিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা নতুন গতি আনবে এই উড়াল সড়ক। চট্টগ্রামে যানজট ও বিমানবন্দরগামী যাত্রীদের ভোগান্তি নিরসনে ২০১৯ সালে শুরু হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ। ৫ বছরের নির্মাণযজ্ঞ শেষে কাল উদ্বোধন হতে যাচ্ছে এই উড়াল সড়ক।

নগরীর লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার দৈর্ঘ্যের এ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হয়েছে চার হাজার ২৯৮ কোটি টাকা। প্রকল্পের কাজ শেষ হয়েছে ৯০ শতাংশ। বাকি শতাংশ ১০ উদ্বোধনের পর সপন্ন করা হবে বলে জানান এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মাহাফুজুর রহমান।

উদ্বোধন উপলক্ষে বিকেলে প্রকল্পটি পরিদর্শন করেন সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাস। তিনি জানান, এর ফলে যানজট এড়িয়ে কম সময়ে যাওয়া যাবে শহরের প্রাণকেন্দ্রে। টানেলের পর এবার এলিভেটেড এক্সপ্রেসওয়ের যুগে প্রবেশ করতে যাচ্ছে চট্টগ্রাম। এতে যান চলাচলে গতির আসার পাশাপাশি বাঁচবে কর্মঘন্টা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.