দুষণে দুরাবস্থা বরিশাল নগরীর বিভিন্ন খাল,আবর্জনা পরিস্কারের দাবী বাসিন্দাদের; দ্রুত ব্যবস্থা নেয়ার ঘোষনা নয়া মেয়রের
১৪ নভেম্বর ২০২৩
Admin
বরিশাল নগরীর দক্ষিণ সাগরদি খালের তীর ঘেঁষে চলে গেছে টিয়াখালী সড়ক। বর্ষায় এই খালে সড়ক ছুঁই ছুঁই থাকে পানি থাকলেও শীতে তা শুকিয়ে যায়।তবে খালের পানি বড় কোনো খালে পড়তে পারেনা বলে বদ্ধ জলাশয়ের মতো আটকে থাকে পানি।এতে মশার জন্মস্থান সৃষ্টিসহ স্থানীয়দের ফেলা ময়লা-আবর্জনায় নদর্মায় রূপ নিয়েছে খালটি।নগরীর অধীকাংশ খালেগুলোরও একই অবস্থা।খালগুলো পুরানো অবস্থায় ফিরিয়ে আনার দাবী স্থানীয়দের।খালগুলো পরিস্কার করার কথা জানিয়েছে,সিটি কর্পোরেশন।
বরিশাল সিটি কর্পোরেশনের ভিতরে অধিকাংশ খালই অযত্ম আর অবহেলায় মৃত্ প্রায়। নগরীর মাঝ দিয়ে প্রবাহিত মৃতপ্রায় জেল খাল,ভাটার খাল,সাগরদী খাল,আমানতগঞ্জ খাল,লাকুটিয়া খালসহ বেশীর ভাগ খালের একই চিত্র। ফলে দুর্গন্ধ,মশার আক্রমণ আর পানিবাহিত রোগে ভোগান্তিতে রয়েছে,স্থানীয় বাসিন্দারা।
২০২০ সালে ২২টি খাল পুনরুদ্ধারে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা করা হয়েছিল। কিন্তু সেই প্রকল্প পাস না হওয়ায়,খালগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি নগর কর্তৃপক্ষ।এরপর পানি উন্নয়ন বোর্ড থেকে খাল খননের প্রক্রিয়া শুরু করা হলে সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের মধ্যে দূরত্ব তৈরি হয়।এতে নগরবাসীর ভোগান্তি চরম আকার ধারণ করে। তাই খালগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে পুরানো অবস্থায় ফিরিয়ে আনার দাবী স্থানীয় বাসিন্দাদের।
তবে পর্যায়ক্রমে খালগুলো পরিস্কার করার কথা বললেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা মোঃ রেজাউল করিম। এদিকে, যোগদানের পরই খালগুলো পরিস্কার করাসহ সৌন্দর্য বর্ধন করার কথা জানিয়েছেন, নবাগত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। নগরীর ৭টি খালের ১৮কিলোমিটার পুনঃখননে ৭কোটি টাকা প্রকল্প ব্যয় ধরে টেন্ডার আহ্বান করা হয়।কিন্তু সেই প্রকল্পে বরিশাল সিটি কর্পোরেশন আপত্তি জানানোয় পুনরুদ্ধার প্রক্রিয়া থমকে যায়।
NRBC is an open news and tele video entertainment platform for
non-residential Bengali network across the globe with no-business
vision just to deliver news to the Bengali community.