রাজধানীর আব্দুল্লাহপুরে বাসে আগুন দেয়ার সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মামুন মজুমদারকে আটক করেছে র্যাব।
র্যাব জানিয়েছে, মামুনসহ দুইজন আব্দুল্লাহপুরে প্রজাপতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের পেছনের সিটে বসে আগুন দেয়। তারা চালক ও হেলপারের কাছে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বাসে ধোয়া দেখে কর্তব্যরত র্যাব সদস্য ঘটনাস্থলে গিয়ে মামুনকে আটক করে। অন্যজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
