বাংলাদেশ

“যশোরের যশ,খেজুরের রস”

post-img

“যশোরের যশ,খেজুরের রস” এই প্রতিপাদ্যে যশোরের খেজুর রসের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে অভয়নগরে গাছি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে ৩ শতাধিক গাছির অংশ গ্রহণে র‌্যালি,আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পরিষদ অডিটোরিয়মে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হক,নওয়াপাড়া পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্তসহ অন্যান্যরা।

শেষে কওসার আলী ও চিত্তরঞ্জন দাস নামে দুই কৃষককে লক্ষাধিক তালগাছ রোপনের জন্য পাঁচ হাজার টাকা করে নগদ অর্থ,মেডেল ও সম্মাননা সনদ প্রদান করা হয়।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.