বাংলাদেশ

নারী মৈত্রীর চাকরি মেলায় তরুণ নারীদের ক্ষমতায়নের নতুন দিগন্ত

post-img

নারী মৈত্রী, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ এবং SUF-এর সহযোগিতায় কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশে এক যুগান্তকারী চাকরি মেলার আয়োজন করেছে। এই মেলায় ৪০০ এর অধিক তরুণী অংশগ্রহণ করে এবং ৩০ টিরও বেশি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান তাদের কর্মসংস্থানের সুযোগ প্রদান করে। এই উদ্যোগ শহর ও আশেপাশের অঞ্চলের তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

এই চাকরি মেলা ছিল নারী মৈত্রীর "তরুণ নারীর ক্ষমতায়ন কর্মসংস্থানের মাধ্যমে (ওয়াইডব্লিউইই)" প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দুই বছরব্যাপী এই প্রকল্পের আওতায় ৭২০ জন তরুণীকে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং ক্যারিয়ার কাউন্সেলিং এর মাধ্যমে এই প্রকল্প তরুণীদের কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করেছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি সহ আরও অনেক সম্মানিত অতিথি।

তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (কোর্স অ্যাক্রিডিটেশন) এস এম শাজাহান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিরাজ চন্দ্র সরকার, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের প্রোগ্রাম, ডেভেলপমেন্ট অ্যান্ড কোয়ালিটি ডিরেক্টর রিফাত বিন সাত্তার, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ও জীবিকা/শিশু দারিদ্র্য পরিচালক তানিয়া শারমিন এবং SUF বাংলাদেশের প্রতিনিধিরা। তাদের উপস্থিতি তরুণ নারীদের ক্ষমতায়ন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে লিঙ্গ সমতার প্রতি সরকার ও বিভিন্ন সংস্থার অঙ্গীকারকে সুদৃঢ় করেছে।

ওয়ালটন, প্রান আর-এফ-এল, ওপেডিয়া টেকনোলজিস,সিমেক,প্রিয় শপ, নিটল - নিলয় গ্রুপ, বাংলাদেশ আইটি, মতো নামকরা প্রতিষ্ঠানগুলি চাকরি মেলায় সরাসরি অংশগ্রহণ করে। তারা সাক্ষাৎকার গ্রহণ করে এবং যোগ্য প্রার্থীদের চাকরির প্রস্তাব প্রদান করে।

ওপেডিয়া টেকনোলজিসের সিইও নাজমুল হাসান রিফাত এবং বাংলাদেশ আইটি-এর সিইও এ.কে. মহিবুর রহমান, তরুণীদের দক্ষতা এবং কর্মসংস্থানের জন্য প্রস্তুতির প্রশংসা করেন।

নারী মৈত্রী তরুণ নারীদের ক্ষমতায়ন করার জন্য অংশগ্রহণকারী নিয়োগকর্তাদেরকে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (CSR) পুরস্কার প্রদান করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এই মেলার মাধ্যমে তরুণ নারীরা উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ লাভ করেছে এবং কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার সাহস পেয়েছে। নারী মৈত্রী বাংলাদেশের তরুণ নারীদের স্বপ্ন পূরণে সহায়তা করে একটি সমতাভিত্তিক ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখছে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.